Monocular Depth Estimation: The What, Why, and How
tutorialTanzir Mannan TurzoJun 26, 2026

Monocular Depth Estimation: The What, Why, and How

Understanding the foundational concepts of Monocular Depth Estimation in Computer Vision: resolving ill-posed 3D problems from a single 2D image.

Monocular Depth Estimation: The What, Why, and How

For an interactive reading experience, also view on Medium


কোনো কিছু ঠিক ভাবে বুঝতে হলে আমাদের ৩ টা fundamental প্রশ্নের উত্তর জানতে হয়: The ‘WHAT’, ‘WHY’, and ‘HOW’।

আমরা এই ৩টি প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে explore করবো Computer Vision এর অন্যতম একটি fun এবং complex topic: Monocular Depth Estimation (MDE)।

Topic টা এতটাই গুরুত্বপূর্ণ যে CVPR-এর মতো world’s most prestigious computer vision conference এ এর উপর dedicated competition আয়োজন করা হয়েছে, যেখান থেকে জন্ম নিয়েছে MiDaS, DPT, Depth Anything-এর মতো groundbreaking neural models।


1. What is Depth Estimation?

Depth estimation শুনেই বুঝা যায় যে depth কে estimate করা হচ্ছে। অর্থাৎ এখানে ground truth metric depth দেওয়ার বদলে scene depth কে visual cues থেকে estimate করা হয়।

এখানে কোনো একটি 2D image কে এমন ভাবে represent করা হয় যেন কাছের এবং দূরের object কে নিখুঁতভাবে differentiate করা যায়।

Visual Gradient: pixel value গুলোকে এমন ভাবে সাজানো হয় যেন যেকেউ দেখে বুঝতে পারে কোনটা কাছে আর কোনটা দূরে। সাধারণত কাছের object গুলোর pixel value কম (darker) আর দূরের গুলোর pixel value বেশি (brighter) দিলে কাছ থেকে দূরের object এর একটা সুন্দর gradient তৈরি হয়।


2. But Why Do We Need Depth “Estimation”?

প্রকৃতপক্ষে Metric depth অর্থাৎ precise metric depth (e.g., millimeter accuracy) যদি আমরা পাই তাহলে সেটা নিঃসন্দেহে useful। কিন্তু metric depth calculate করা অত্যন্ত costly: এর জন্য দরকার পড়ে high power-consuming hardware sensors যেমন LiDAR বা Time-of-Flight (ToF) ক্যামেরা।

Computer Vision-এ আমাদের one of the core missions হচ্ছে কম্পিউটারকে মানুষের মতো পৃথিবী দেখতে শেখানো। মানুষ কিন্তু metric scale মেপে পৃথিবী দেখে না—আমরা visual cues দেখে Estimated Depth অনুভব করি। আমরা intuit করতে পারি সোফাটা দেয়ালের চেয়ে কাছে, এবং এই contextual information আমাদের scene understanding-এর জন্য যথেষ্ট।

“One small and important step toward seeing.”

Depth Estimation intelligent systems-কে সক্ষমতা দেবে 3D world-কে দ্রুত analyze করতে:

  • রোবট বা ড্রোনের obstacle avoidance
  • স্পোর্টসে ছুটে আসা বলের ট্র্যাজেক্টরি ট্র্যাক করা
  • স্মার্টফোন ক্যামেরায় single camera portrait mode (Bokeh effect)

3. What is Monocular Depth Estimation (MDE)?

Monocular Depth Estimation এই প্রক্রিয়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগ করে: এখানে পুরো কাজটা করতে হবে কেবল একটি single camera দিয়ে!

Single Camera দিয়ে ছবি তুললে 3D world এর depth information চিরতরে ফ্ল্যাট হয়ে 2D সমতলে হারিয়ে যায়। এটি Computer Vision এর একটি ক্লাসিক Ill-Posed Problem।

Jacques Hadamard-এর Ill-Posed Problem নীতিমালা:

একটি mathematical problem well-posed হতে হলে ৩টি শর্ত পূরণ করতে হয়:

  1. A solution exists
  2. The solution is unique
  3. The solution depends continuously on the input

Monocular Depth Estimation ill-posed কারণ এর কোনো unique mathematical solution নেই—একটি 2D ছবির অসীম সংখ্যক 3D geometry থাকতে পারে! Deep Learning ব্যবহার করে neural network এমন একটি depth representation বের করতে শেখে যা বাস্তব পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ।


Why Single Camera Solutions Matter:

  • Computationally Efficient: কম রিসোর্সে দ্রুত ইনফারেন্স
  • Edge Device Compatible: মোবাইল ও এমবেডেড ডিভাইসে চলার উপযোগী
  • Low-Cost Solution: দামি LiDAR ছাড়াই কার্যকরী
  • Adverse Situations: বন্যা বা দুর্যোগপূর্ণ এলাকায় ড্রোন সার্ভিল্যান্স, রোবোটিক টানেল নেভিগেশন, দৃষ্টিহীনদের সহায়ক স্মার্ট প্রযুক্তি

Written by Tanzir Mannan Turzo · Published on 26 June 2026.

Monocular Depth Estimation: The What, Why, and How | K-MINDS Publications